নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৪:৩৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : শুধু পেট ভরলেই হবে না, শরীরে চাই পুষ্টিও — এই বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) উপজেলা পরিষদের আইসিটি কনফারেন্স রুমে REACTS-IN প্রকল্পের আওতায় HarvestPlus Solutions ও NAF-Bangladesh এর যৌথ আয়োজনে ২০ জন ফ্যাসিলিটেটর ও ভলান্টিয়ার এতে অংশ নেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, জিংক শিশুর বৃদ্ধি, মানসিক ও মেধা বিকাশে কাজ করে। এই বার্তা গ্রামের বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে হবে।
প্রশিক্ষণে জানানো হয়, জিংক ধান সাধারণ ধানের মতোই চাষ করা যায়, ফলনও ভালো হয়। তবে এটি শিশুর বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গর্ভবতী মা ও কিশোরীদের জন্য বিশেষ উপকারী।
