রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলসহ বিভিন্ন এলাকায় অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠে কেটে রাখা পাকা ধান ভিজে ও পানিতে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। অনেকেই ধান কাটার প্রস্তুতি নিলেও বৃষ্টির কারণে সময়মতো ফসল ঘরে তুলতে পারেননি।
কৃষকেরা জানান, এমনিতেই ধানের বাজারদর কম। এর মধ্যে এই বৃষ্টি তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ঋণ করে চাষ করা অনেক কৃষক এখন ফসল নষ্টের আশঙ্কায় দিশেহারা।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১০:৪০ পূর্বাহ্ণ