রাণীশংকৈলে যুবদলসহ চার সংগঠনের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৬:৪৩ পূর্বাহ্ণ
- রাণীশংকৈল প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত পতিত সন্ত্রাসীদের দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
- বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) নেতাকর্মীদের অংশগ্রহণে শহরজুড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
- মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সজাগ থাকার আহ্বান জানান।
- মিছিলে যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। গণতন্ত্র ও শান্তি রক্ষায় রাজপথে সক্রিয় থাকবে দলের নেতাকর্মীরা |