জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৯:১২ অপরাহ্ণ
- পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী প্রমিলা ইউনাইটেড ফুটবল একাডেমি।
- শনিবার (২১ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
- ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ‘থ্রাইভ’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত ম্যাচকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি আর উৎসাহে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলে জয় তুলে নেয় রাঙ্গাটুঙ্গী।
- খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।
- উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।
- এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি মনসুর কামাল নান্নু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. একরামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর এ শাহাদাৎ স্বজন, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি কনক, ইএসডিওর থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী কাজী মো. সেরাজুস সালেকিন ও প্রকল্প ব্যবস্থাপক ওয়ালিউর রহমান ওলি।