আনসার-ভিডিপির প্রশিক্ষণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৯:০৩ অপরাহ্ণ
- রুবেল মিয়া, ঢাকা: ২১ নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং’ কোর্সের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
- বাহিনীর ১১টি প্রশিক্ষণ কেন্দ্রে ২৬৪ জন প্রশিক্ষণার্থী ৯০ দিনের মূল কোর্স শেষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে ৭ দিনের বিশেষ প্রশিক্ষণও গ্রহণ করেন। ফলে মোট মেয়াদ দাঁড়ায় ৯৭ দিন।

- আনসার-ভিডিপি একাডেমি এবং কিশোরগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বগুড়া, সিলেট, ঝালকাঠি, ঝিনাইদহ, নোয়াখালী, পাবনা ও কক্সবাজার জেলা কার্যালয়ে একযোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
- প্রশিক্ষণে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, কনটেন্ট মার্কেটিং, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কৌশল, এআই টুলস দিয়ে কনটেন্ট তৈরি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও বাজার বিশ্লেষণ শেখানো হয়।
- সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
- বাহিনীর মহাপরিচালক বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে |