নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৫:৪২ অপরাহ্ণ

মোবাইলের অভিশাপ
চন্দনা রানী

মোবাইল হলো সর্বনাশী—হারাচ্ছে যে মান,
মোবাইলের জন্যই কত জনে অকালে হারায় প্রাণ।
মোবাইল এসে ডিজিটাল যুগে বেড়ে গেছে প্রেম,
মোবাইলে চলে চব্বিশ ঘণ্টা ফ্রি-ফায়ার গেম।

ফেসবুকে হয় পরিচয় আর মেসেঞ্জারে কথা,
কত রকম অডিও–ভিডিও বাড়ায় মনের ব্যথা।
ব্ল্যাকমেইল তো বেড়েই চলে দিনের পর দিন,
কত জনে ধ্বসিতা হয় ফেসবুকে প্রতিদিন।

কত মায়ের কোল শূন্য হয় সন্তান বিয়োগের তরে,
কত নারীর নীরবেতে অশ্রুবারি ঝরে।
কিছু পুরুষ হয় কাপুরুষ—করে প্রতারণা,
এক নারীতে আসক্ত নয়—শত নারীতে দেওয়ানা।

মেসেঞ্জারে হয় মধুর গল্প, দেখায় যে প্রলোভন,
ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য নারীতে মন।
মেয়ের বয়সী মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়,
মিথ্যে আশ্বাস দিয়ে পরে নতুন স্বপ্ন গড়ায়।

হঠাৎ করে আসল সত্য বেরিয়ে আসে যখন,
ফেসবুকে সুযোগ বুঝে নির্যাতন করে তখন।
এক প্রাণের মূল্য কত—বুঝে না অপরাধী,
নিজের স্বার্থ খুঁজে শুধু সমাজে বানায় দাগী।

হায়রে মোবাইল! তোর জন্যই আজ কত জনে ধর্মান্তরিত,
ভালোবাসার টানে হয় সমাজে লাঞ্ছিত।
কলির যুগে বাড়ছে শত অন্যায়–অবিচার,
ধ্বংসের পথে এগিয়ে চলে—কেউ নেই দমাবার।

সময় থাকতে হও হুশিয়ার, চলো সঠিক পথে;
একমাত্র স্বয়ং তিনিই আছেন মনোরথে।
সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে ধর্ম–কর্ম করো,
সময় থাকতে সৎ গুরুর সঙ্গ তবে ধরো।

মোবাইলের সুব‍্যবহার করে করবো জ্ঞানার্জন,
মোবাইলের খারাপ দিকগুলোকে করবো সবাই বর্জন।

রচনাকালঃ ২৬/১১/২০২৫, মঙ্গলবার।
সময়ঃ রাত ১২:৫০ থেকে রাত ১টা।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন