নিঃস্বার্থ ভালোবাসা
চন্দনা রানী
ভালোবাসো বলেই যে চব্বিশ ঘণ্টা কথা বলতে হবে তা নয়,
ভালোবাসা মানে হাজারো ব্যস্ততার মাঝে একটু হলেও খরব নেওয়া।
হোক সেটা দীর্ঘদিন বা দীর্ঘ ঘণ্টা ।
ভালোবাসা মানে মান অভিমান থাকবেই।
এইটুকু বুঝতে হবে মেনে নিতে হবে।
কারণ সবায় চায় তার স্বাধীনতার মাঝে বেঁচে থাকতে।
প্রত্যেক ব্যক্তিকে তার স্বাধীনতা দেওয়া উচিত।
তবে এইটুকু মনে রেখো চিরকাল
আমার ভালোবাসা হবে নিঃস্বার্থ।
সবার ভালোবাসার পেছনে বৃহৎ উদ্দেশ্য থাকে
আমার টা না হয় একটু ভিন্ন হলো।
এতে কি কোন ক্ষতি বলো?
রাণীশংকৈল, ঠাকুরগাঁও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৫:৪১ অপরাহ্ণ