ভরসার বন্ধন
চন্দনা রানী
তার উপর ভরসা কর
যে তোমার প্রতিটি কথার মূল্য বোঝে।
এই জীবনে তাকেই জীবনসঙ্গী বানাও
যে তোমাকে আপন করে পেতে চায়।
তুমি তাকেই ভালোবাসো
যে তোমাকে সম্মান করে, ভালোবাসে।
তোমার ভাল-মন্দ প্রতিটি কথার গুরুত্ব বোঝে।
তুমি তাকে কখনোই ছেড়ে যেও না
যে তোমার হাতটি শক্ত করে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
এমন মানুষটিকে তোমার হৃদয়ে আপন করে নাও।
ভালোবাসা মানে শুধু হাসির গল্প নয়,
ভালোবাসা মানে—চোখের জল মুছে দেওয়া নিরবে।
যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নেয়,
সে-ই পাশে থাকে একান্ত আপন হয়ে।
ভুল করলেও যে তোমার ভুলে মুখ ফিরিয়ে নেয় না,
বরং ভালোবেসে ঠিক পথ দেখায়—
তাকে আঁকড়ে ধরো, সে-ই তোমার সত্যিকারের আশ্রয়।
সময় কেটে যাবে, চেহারা বদলাবে,
কিন্তু অনুভবের সে মধুর স্পর্শ যেন না হারায়।
সে-ই প্রেম সবচেয়ে পবিত্র,
যেখানে ‘আমি’ আর ‘তুমি’ মিলে হয়ে ওঠে ‘আমরা’।
তাকে ভালোবাসো,
যার ভালবাসায় নেই কোনও শর্ত, নেই কোনও দাবি।
তাকে কখনো হারাতে দিও না,
যে তোমাকে জীবন বলে মানেন—শুধু মানুষ নয়।
ভালোবাসা মানে কারো পাশে থাকা শুধু ভালো সময়ে নয়,
বরং খারাপ সময়েও হাত না ছেড়ে দেওয়া।
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
রচনকালঃ 5/08/2025 মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৫:৪০ অপরাহ্ণ