নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৫:৩৯ অপরাহ্ণ

যদি ভালোবাসো
চন্দনা রাণী

তুমি কি সত্যিই ভালোবাসো আমায়,
নাকি স্বপ্ন দেখাও শুধু মায়ার ছায়ায়?
চোখের ভাষায় যে আগুন জ্বালাও,
সে কি প্রেম, নাকি নিঃশব্দ প্রতারণার দায়?
সময় বড় নিষ্ঠুর, সে থামে না কারো তরে,
আজ যে মুহূর্ত হাতছাড়া হয়—ফিরে আসে না সে পরে।
যদি মন দাও, দাও সম্পূর্ণ উজাড় করে,
অর্ধেক ভালোবাসা বাঁচিয়ে রাখে শুধু ব্যথার ঘরে।
আমি চাই না ফাঁকা প্রতিশ্রুতির ফুল,
চাই সত্যতার গন্ধ, অল্প হলেও নির্মল।
ভালোবাসা যদি হয়, হোক নির্ভীক, নির্ভর,
না হলে চলে যেও—মিথ্যে স্বপ্ন ভেঙে চূর্ণ করে।

রচনাকালঃ 21/01/2026 বুধবার

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন