নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৫:৩৭ অপরাহ্ণ

মস্ত পাগল
চন্দনা রানী

আমি এক মস্ত পাগল
করি পাগলামি,
কেউ বুঝে সহজেই
কেউ করে পাকড়ামি।

পাগল বলে কত জনে
কত কিছু বলে,
মুখ গুটিয়ে বসে থাকি
তথ্য নেওয়ার ছলে।

আমি পাগল আমি ছাগল
আমার কাছে পরী,
আমি শিক্ষিত আমি মূর্খ
অন‍্যকে নই ডরি।

আমি পাগল আমি নেতা
রাজনীতি করি,
আমি মহান আমি নবীন
ন‍্যায়ের কলম ধরি।

আমি রাজা আমি প্রজা
আমি চালাই দেশ,
আমি ফকির আমি বাদশাহ
আমিই দরবেশ।

29/08/2026 শনিবার

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন