ঢাকায় অনুষ্ঠিত হল ৯ম কবিতা উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৪:৩৩ অপরাহ্ণ

রুবেল মিয়া, ঢাকা থেকে: ২০ নভেম্বর ঢাকার বাংলা মোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে শুক্রবার বিকেল ৪টায় বসেছিল কবিদের মিলনমেলা। “এবং মানুষ” প্রকাশনা প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত হলো ৯ম ‘কবিতা উৎসব’-১৪৩৩।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত দুই কবি ফরিদ আহমেদ দুলাল ও রেজাউদ্দিন স্টালিন। আরও ছিলেন বিশিষ্ট কবি সন্তোষ ঢালী ও স. ম. শামসুল আলম।

অনুষ্ঠানে সারাদেশ থেকে অর্ধশতাধিক আমন্ত্রিত কবি-সাহিত্যিক, সংগঠক ও সম্পাদক অংশ নেন। স্বাগত বক্তব্য দেন “এবং মানুষ”-এর কর্ণধার কবি-সংগঠক-সম্পাদক আনোয়ার কামাল।

*দুটি বইয়ের মোড়ক উন্মোচন*

অনুষ্ঠানের শুরুতে “এবং মানুষ”-এর ১১ বর্ষ ২৫ সংখ্যা ও “এবং স্বাধীনতা” (কাব্য সংকলন) — এই দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আনোয়ার কামাল ও নীহারিকা নাজের উপস্থাপনায় অতিথিরা বক্তব্য দেন। তাঁরা বলেন, সমূহ সমস্যা মোকাবেলা করেই মুক্ত চিন্তা-চেতনা ও দেশপ্রেম নিয়ে সাহিত্য-সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে হবে। “এবং মানুষ”-এর এই নিরলস ও নিবেদিত সাহিত্য আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তাঁরা।

*স্বরচিত কবিতা পাঠ*

দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বক্তব্যসহ স্বরচিত কবিতা পাঠ করেন —

কবি-গীতিকার আনোয়ারুল ইসলাম, কবি মীর আব্দুর রাজ্জাক, আলী ইদরিস, সৈয়দা নাজনীন, আহমেদ হোসেন বাবু, ফরিদুজ্জামান, হোমায়রা রুবাইয়াত, মফিদা আকবর, সানাউল হক, শফিক আকতার, কনক বিশ্বাস, বাবুল আনোয়ার, হামিদা বানু, রোকসানা রহমান, জ্যোতির্ময় সেন, শাহাদত হোসেন, সাহানা বেগম, মনিরুজ্জামান, রসময় কীর্ত্তনীয়া, খন্দকার হুমায়ুন কবির, রশীদ আল কামাল, শাহরিয়ার রহমান, আরিফ নজরুল, মৃধা শাহীনুর রহমান প্রমুখ।

*সম্মাননা প্রদান*

পরে সাহিত্য সংগঠক সাবেদ আল সাদ, লিটল ম্যাগ সম্পাদক মনজুরুর রহমান ও কবি-কথাসাহিত্যিক সাব্বির রেজাকে প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা ও সম্মাননা উপহার দেওয়া হয়।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন