আইইবি রংপুর কেন্দ্রের সম্মানিত সম্পাদক নির্বাচিত ইঞ্জিনিয়ার সাকিউল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৯:২২ অপরাহ্ণ

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রের আয়োজনে  ২০২৬  থেকে ২০২৮ দ্বি বার্ষিক  নির্বাচনে সম্মানীয় সম্পাদক পদে   নির্বাচিত হয়েছেন  ইঞ্জিনিয়ার মো. সাকিউল আলম। 

গত ১২ নভেম্বর রংপুর নগরীর আর কে রোডে অবস্থিত আইইবি রংপুর কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা  ৩৬৭ জন।  এরমধ্যে ১৪৫টি ভোট কাস্ট হয়েছে। ১৪৫টি ভোট মধ্যে ৮টি ভোট বাতিল তার মধ্যে ইঞ্জিনিয়ার মো. সাকিউল আলম ৮০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম ৫৭টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 
ভোট গণনা  শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ মোছাব্বেরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন  নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির কাউন্সিল মেম্বার প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য প্রকৌশলীগণ।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন