হরিপুরে কৃষকের মাঝে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৮:৫৩ অপরাহ্ণ

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫ হাজার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‎২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হরিপুর।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর মহোদয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ মো. আবু তাহের মহোদয় সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক।
‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা “চন্দন কর” বলেন, রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে সরকার প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। বিনা মূল্যে বীজ ও সার পেলে কৃষকরা কম খরচে বেশি ফলন পাবেন। ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার আবাদ সম্প্রসারণের বিকল্প নেই।
‎এ সময় অন্যান্য বক্তারা বলেন সঠিক সময়ে বীজ বপন, সার প্রয়োগ ও পরিচর্যার বিষয়ে কৃষকদের পরামর্শ দেন। পাশাপাশি প্রণোদনার বীজ ও সার যাতে সঠিক কৃষকের হাতে পৌঁছায়, সে বিষয়ে কৃষি বিভাগকে সতর্ক থাকার আহ্বান জানান।
‎অনুষ্ঠান শেষে অতিথিরা কয়েকজন কৃষকের হাতে সরিষার বীজ ও সারের প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে।

‎
‎

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন