মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে খেঁজুরের রস খেতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে উত্তর মাদারগঞ্জের ঘুঘুমারী এলাকায় খেজুরের রস খেতে এসে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ খাঁদে পড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় রুকন (১৭) । সে আদারভিটা ইউনিয়নের পাটাদহ উত্তর পাড়ার প্রবাসী কালু মিয়ার ছেলে। পাটাদহ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে রুকনসহ তার ৩ বন্ধু ঘুঘুমারিতে খেজুরের রস খেতে আসলে তাদের মোটরসাইকেলের বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় রুকন। এ সময় তার দুই বন্ধুসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৩:২৮ অপরাহ্ণ