রাবির হলে আবাসিকতার তালিকা নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তদারকির অভিযোগ

রাবি প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ । ২:১৩ অপরাহ্ণ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলে আবাসিক শিক্ষার্থীদের তালিকা হাতে নিয়ে তদারকির অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন ও কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। হলের রেজিস্ট্রার ও হাউস টিউটরদের উপস্থিতিতে তারা এ তদারকি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, ছাত্রদলের হল শাখার সভাপতি ও তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আবাসিক শিক্ষার্থীদের তালিকা নিয়ে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান। এ সময় তাদের সঙ্গে হল প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে লতিফ হল ছাত্রদল সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, লতিফ হলে পশ্চিম পাশে ব্লকের তৃতীয় তলার ছাদ ওও হলের ডাইনিং, ক্যান্টিনের ছাঁদ ভাঙ্গার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বাজেট পাশ করছে । তাহারই প্রেক্ষাপটে বর্তমান হলের পশ্চিম ব্লকের তৃতীয় তলার ছাদ ভাঙ্গার হল প্রশাসন অনুমোদন দেয়। কিন্তু বর্তমানে উক্ত ব্লকে ১৪-১৫ টা রুমে ২৬ -২ শিক্ষার্থী অবস্থান করছে। কারোর আবার পরীক্ষা ওওও চলছে। এ অবস্থায় হল প্রশাসন সিদ্ধান্ত নেয় হলের অন্যান্য ব্লকে যদি কোন সিট ফাঁকা হয় তাহলে উক্ত শিক্ষার্থীদের উক্ত ফাঁকা সিটে কিছু দিনের জন্য রাখবেন। হলের ছাঁদ ভাঙ্গার কাজ সম্পূর্ণ হয়ে গেলে তাদের কে পুনরায় উক্ত সিটে শিপট করে দিবেন।।

তিনি বলেন, এই বিষয়টি নবাব আব্দুল লতিফ হল প্রাধ্যক্ষ ড. মো. আতাউল্লাহ স্যার আমাকে অবগত করলেন এবং তিনি রুম ওয়ার্ক করার সিদ্ধান্ত নেন।
আমি স্যার কে তখন অনুরোধ করি স্যার আপনার প্রশাসন যেহেতু রুম ওয়ার্ক করবে আমি ছাত্রদলের এই হলের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সাধারণ শিক্ষার্থীদের কন্ঠস্বরের জায়গা থেকে আমি আপনার প্রশাসন কে রুম ওয়ার্কে সহযোগিতা করতে ইচ্ছুক। তিনি আমাকে অনুমতি দিলেন এবং বললেন ঠিক আছে সহযোগিতা করো । তাহার ফলাফল স্বরূপ আজ যখন হল প্রশাসন রুম ওয়ার্ক করতে যাই আমি সহযোগিতা করার উদ্দেশ্যে-স্বরুপ হল প্রশাসনের সাথে থাকি। হল প্রশাসনের ২ জন হাউজ টিউটর স্যার সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারী সকল রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বৈধতা যাচাই-বাছাই করেন।

মুরাদ বলেন, আমি শুধু হল প্রশাসনের রুম ওয়ার্কে দায়িত্বশীল ব্যক্তিবর্গ দের পিছনে দাঁড়িয়ে সবকিছু পরযাবেক্ষণ করি যা ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু হল প্রশাসন যখন শিবিরের ব্লকে রুম ওয়ার্ক করতে যান তখন নবাব আব্দুল লতিফ হল সংসদের সাবেক জিএস নুরুল ইসলাম শহীদ এবং হল সংসদের আরো কয়েকজন প্রতিনিধি সহ হল ছাত্রশিবিরের নেতাকর্মীরা হল প্রশাসন কে বাঁধা প্রদান করেন রুম ওয়ার্ক করতে । সাবেক হল সংসদের জিএস নুরুল ইসলাম শহীদ এবং হল সংসদের অন্যান্য নেতা কর্মী, হল ছাত্র শিবিরের বাধার একপর্যায়ে হল প্রশাসন রুম ওয়ার্ক করা থেকে বিরত হয়ে সেখান থেকে চলে যায়।

তবে কী উদ্দেশ্যে ছাত্রদল নেতাকর্মীরা আবাসিকতার তালিকা নিয়ে তদারকি করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নবাব আব্দুল লতিফ হলের রেজিস্ট্রার মো. করিম আলী বলেন, হলের উত্তর পাশের তৃতীয় তলার ছাদ সংস্কারের কারণে কয়েকজন শিক্ষার্থীর কক্ষ পরিবর্তনের প্রয়োজন হয়েছিল। এ জন্য কোন কোন কক্ষে আসন ফাঁকা রয়েছে, তা দেখতে গতকাল রাতে তাঁরা হলের বিভিন্ন কক্ষে যান।

তিনি বলেন, ‘ওই সময় হল শাখা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেনসহ কয়েকজন আমাদের সঙ্গে ছিলেন। হাউস টিউটরসহ আমরা তাদের বলেছিলাম, এটি যেহেতু হল প্রশাসনের দাপ্তরিক কাজ, তাই তাঁদের না থাকাই ভালো। এরপরও তাঁরা আমাদের পেছনে পেছনে যান। একপর্যায়ে একটি কক্ষে যাচাইয়ের সময় ছাত্রদল নেতাদের দেখে হল সংসদের সাবেক কয়েকজন প্রতিনিধি এসে বাধা দেন।’

এ বিষয়ে হলের রেজিস্ট্রার, হাউস টিউটর এবং বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি আরও পূর্ণাঙ্গ করা যাবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন