বাৎসরিক অমাবস্যা পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে ডিবি ঠাকুরগাঁও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ৭:০১ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাৎসরিক অমাবস্যা পূজা ও দীপাবলি উৎসব / ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঠাকুরগাঁও।

উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিবি পুলিশের সদস্যরা সাদা পোশাকে ও ইউনিফর্মে পূজামণ্ডপগুলোতে টহল ও নজরদারি করছেন।

ডিবি ঠাকুরগাঁও সূত্রে জানা গেছে, দীপাবলি উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আগেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্দির ও মণ্ডপ এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। একই সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ডিবি।

ডিবির এক কর্মকর্তা বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে পূজা ও দীপাবলি উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

এদিকে ডিবির নিরাপত্তা ডিউটিতে সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা ও স্থানীয় ভক্তরা। তাঁরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপিত হচ্ছে।

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছে ডিবি ঠাকুরগাঁও।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন