আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর আল- আমিন এর নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ৮:৪০ অপরাহ্ণ

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি:ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারগঞ্জে মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টায় ৬ নং আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মীর আল আমিন এর নেতৃত্বে আদারভিটা থেকে বিশাল মিছিল বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেয়।

মীর আল -আমিন আদারভিটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে আদারভিটা ইউনিয়ন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে রয়েছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ সফল করতে বিএনপি নেতা মীর আল আমিন হাজারো কর্মী সমর্থক নিয়ে মোটরসাইকেল, অটোরিকশা বহরে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়।
মিছিলে অংশ নেওয়া কর্মী সমর্থকরা তাদের প্রিয় প্রার্থী মীর আল আমিন এর নামে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে এবং আনন্দে উচ্ছাসিত হয় কর্মী সমর্থকরা।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন