রাণীশংকৈলে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ : অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ৭:২৯ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:জরুরি মুহূর্তে রোগী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাণীশংকৈলে অ্যাম্বুলেন্সের সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও-এর নির্দেশক্রমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি বিধি মোতাবেক এখন থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

*সরকার নির্ধারিত ভাড়া :*
গন্তব্য ভাড়া
রাণীশংকৈল থেকে ঠাকুরগাঁও ৮৪০ টাকা
রাণীশংকৈল থেকে দিনাজপুর ১,২০০ টাকা
রাণীশংকৈল থেকে রংপুর ২,৪০০ টাকা
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জরুরি রোগী পরিবহনে চালকদের বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ উঠছিল। এতে বিপাকে পড়ছিলেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। এই হয়রানি বন্ধ করতেই সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, তালিকাটি সবার জানা থাকলে আর কেউ হয়রানির শিকার হবেন না।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন