দর্শনের আকুলতা
চন্দনা রানী
তোমাকে এক পলক দেখার ভীষণ ইচ্ছে ছিল।
কিন্তু কি জানো তো, তোমাকে দেখার সৌভাগ্য মনে হয় আমার নেই।
দীর্ঘ অপেক্ষা আর প্রতীক্ষা করেও তোমার দেখা পেলাম না।
জানি না তোমাকে দেখার জন্য আর কত ত্যাগ স্বীকার করতে হবে?
করতে হবে কতো কঠোর সাধনা।
তোমাকে স্পর্শ করার আমার বিন্দুমাত্র ক্ষমতা না থাকলেও
আমি তোমার ঐ রাঙা যুগল চরণে শেষবারের মতো প্রণাম করতে চাই।
স্বপ্নে কিংবা বাস্তবে একটুখানি দর্শন দিও।
এটাই আমার দীর্ঘদিনের বাসনা।
কলমেঃ চন্দনা রানী
(রচনাকালঃ 18/10/2026 রবিবার , রাণীশংকৈল, ঠাকুরগাঁও)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ১০:৪২ অপরাহ্ণ