ঠাকুরগাঁওয়ে ডিবির মাদক বিরোধী অভিযান আপন দুই ভাই-বোন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ৬:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও :ঠাকুরগাঁও সদর থানাধীন রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঠাকুরগাঁও ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১৪,৮০০ টাকাসহ আপন দুই ভাই-বোনকে গ্রেফতার করিয়াছে।

গত ৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ রাত্রিবেলা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হইলেন বাবলী ও রুবেল। তাহারা আপন দুই ভাই-বোন।

ডিবি সূত্রে জানা যায়, অভিযানকালে আসামি বাবলীর মাথার চুলের খোঁপার মধ্য হইতেও ইয়াবা পাওয়া গিয়াছে।

এছাড়া আসামি রুবেলের বিরুদ্ধে মাদকসহ মোট ১১টি মামলা রহিয়াছে।

তারা দুইজন চায়ের দোকানের পাশাপাশি মাদকের ব্যবসাও চালিয়ে যাচ্ছিল। চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরিয়া মাদক বিক্রি করিয়া আসিতেছিল বলিয়া অভিযোগ রহিয়াছে।

এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন