২০০৬ সালের ২৮ অক্টোবর খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৬:৩৫ অপরাহ্ণ

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীকে পিঠিয়ে হত্যার প্রতিবাদে ঘৃণিত খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচারের দাবিতে কুড়িগ্রামের কচাকাটাতে মিছিল করেছে জামায়াতে ইসলামী।
আজ বুধবার জামায়াতের কচাকাটা থানা শাখার উদ্যোগে মিছিলটি কচাকাটা বাজার মসজিদ থেকে শুরু হয়ে আশপাশের সড়ক ঘুরে সমাবেশের মধ্য দিয়ে সেটি শেষ হয়।
মিছিলপরবর্তী প্রতিবাদ সমাবেশে জামায়াতের কচাকাটা থানা শাখার আমির মাওলানা মোঃ এনামুল হক বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। সেদিন ঢাকার পল্টনসহ সারা দেশে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ন্যক্কারজনক, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল আওয়ামী লীগ।
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের বিচারের জন্য ‘মামলা করা হলেও হত্যাকারীদের বিচার করা হয়নি।
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীকে পিঠিয়ে হত্যার সঙ্গে জড়িত ঘৃণিত খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচার নিশ্চিত করার আহবান জানান।
মিছিল-সমাবেশে জামায়াতের কচাকাটা থানার সেক্রেটারি মোঃ আব্দুল বাতেন (বিএসসি), অফিস সেক্রেটারি মোঃ আতাউর রহমান, মাওলানা মোঃ মঈনুল ইসলাম, মোঃ শাহাবুল আলমসহ কচাকাটা থানা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন