রঠা-প্রতিবাদ
চন্দনা রানী
রবিকে যারা রঠা বলে
মূর্খ ব্যক্তি তারা,
প্রতিবাদে পড়বে ঝড়ে
একটুখানি দাঁড়া।
র’ দিয়ে রবীন্দ্রনাথ
ঠ’ দিয়ে ঠাকুর,
বিশ্বের কবি রবীন্দ্রনাথকে বলে
পা চাটা কুকুর।
হায়রে বোকা হায়রে অধম
জ্ঞান হবে তোর কবে,
মানুষরুপী দেবতাকে তুই
চিনলি না এই ভবে!
যে দেখালো পথের দিশা
তাকেই করিস লাঞ্ছিত,
অসাধারণ কে তুচ্ছ করে
নিজরাই হবি বঞ্চিত।
এতদিনের যাঁর সাহিত্য পড়ে
ডিগ্রি করলে অর্জন,
কিসের লোভে কি উদ্দেশ্যে
করিস তাকে বর্জন?
(রচনাকালঃ 14/10/2026 বুধবার
রাণীশংকৈল, ঠাকুরগাঁও )

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ২:৩৫ অপরাহ্ণ