নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ১০:৩০ পূর্বাহ্ণ

ধর্মের নামে ভ্রান্ত সাঁওতাল

লেখক: মিলন মার্ডী: নওগাঁ
সাঁওতাল, তুমি ধর্মের নামে
কেন টানো বিভেদের রেখা?
ধর্মের শিকলে বন্দি হয়ে
জাতি করেছো বোকা।
কেউবা ধর্মে হিন্দু সাজে,
কেউবা সাজে খ্রিষ্টান;
কেউবা সাজে সারনা-ভক্ত,
কেউবা সাজে ইসলাম।
সাঁওতাল, নিজের জাত বোঝো না,
চেনো না রক্তের বন্ধন।
ধর্মের নামে ভ্রান্ত সাঁওতাল,
হেঁটে হেঁটে পথে আজ ক্লান্ত।
কেউ বলছে কৃষ্ণ মহান,
কেউ বলে যীশুই পরিত্রাণ;
কেউ বলে মারাংবুরুই প্রধান,
কেউ বলে শান্তির ইসলাম।
জাতির জন্য আহুত কেউ নয়,
স্বার্থে কেবল ভক্তি করে।
সাঁওতাল আজ অস্তিত্ব-সংকটে-
জাগো, নওজোয়ান আদিবাসী,
এসো, সবে মিলে হাতে হাত রাখি।
জাতি রক্ষায় করি পণ,
আদিবাসী সাঁওতাল জাতি,
একই পথে সবাই চলি।
সাঁওতাল, তুমি গর্বিত জাতি,
বৈচিত্র্যে তুমি মহান;
মা, মাটি, সাঁওতাল ভূমির সন্তান।
রক্ষা করি নিজের ভাষা,
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রাণ।
রাখি সাঁওতাল জাতির মর্যাদা ও মান।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন