বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বৃষ্টির মধ্যেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, সোলেমান মোল্লা, আক্তারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশাসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আকতার, সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, যুগ্ম আহ্বায়ক মাসুম রেজা পলাশ ও গোলাম মুর্শেদ রাজন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব রিফাত চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ২:০২ পূর্বাহ্ণ