মানবতাই শ্রেষ্ঠ ধর্ম
✍🏻 মিলন মার্ডী
কেন খুঁজ দ্বারে দ্বারে মানব
হৃদয় করিয়া পাষাণ ।
স্রষ্টাকে কেন খুঁজিয়া চলেছো?
মন্দির, মসজিদ, গির্জায় ।
কী আছে তবে বলো উপাসনালয়ে?
হৃদয়েও তাঁরে ঠাঁই নাহি দিয়েছো !
কোথায় কোন নীড়ে বসতি তাঁহার?
ভুলেও কভু নাহি খুজিছো।
পৃথিবীতে মোহিত হয়ে মানব
নিজেকে হারিয়ে চলেছো।
অর্থের লোভে পাপের কাছে
নিজেই বিক্রি হয়েছো।
স্বার্থে সবাই আপন সাজে
লোভে গড়ায় সুসম্পর্ক।
স্বার্থ ফুরালে নাড়ীর বন্ধন
চেতনে থেকেও ছিড়ছো।
প্রথমে মানব নিজেকে খুঁজি
হৃদয় করিয়া শুচি।
হৃদয় মোদের স্রষ্টার মন্দির
হৃদয় দ্বারা তাঁরে পুঁজি।
কেন এতো বলি, কুরবানী?
নিজের হৃদয় করি উৎসর্গ।
আপন হৃদয় সুচি করিয়া
স্রষ্টাকে খুঁজিয়া চলি।
ধর্ম কভু ঈর্ষা নাহি করে
বিদ্বেষ নাহি করে সৃষ্টির।
মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম
মানমবাতাই জীবন গড়ি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ৯:০৩ অপরাহ্ণ