নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ৭:৫৬ পূর্বাহ্ণ

আদিবাসী মাটির কন্যারা
✍🏻 মিলন মার্ডী

জঙ্গল পাহাড় নদীর ডাকে
যারা ভোরে জেগে ওঠে,
মাটির ঘ্রাণে, ধানের গন্ধে
জীবনের গান বুনে ওঠে।

তারা আমাদের মাটির কন্যা,
আদিবাসী নারী শক্তি,
দুঃখ কষ্ট পথের সাথী
তবু মুখে থাকে মুক্তি।
কারাম গাছের ছায়া তলে
গায় তারা সহরায়ের গান,
বাহা, সহরায় উৎসবে আবার
রঙে ভরে ওঠে ধারতি দিশাম।
মায়ের ভাষা আর সংস্কৃতি
হৃদয়ে রাখে আগলে,
নতুন প্রজন্ম শিখে পথ
তাদের আলোর মশালে।
শ্রমে সাহসে দৃঢ় মনে

তারা সমাজের আলো,
সমতার পথে এগিয়ে চলুক
আদিবাসী নারীর ভালো।
আজকের দিনে করি সম্মান
তাদের ত্যাগ আর আশা,
আদিবাসী নারী জেগে থাকুক
মানবতার ভাষা।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন