আনন্দ-উৎসাহ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে আচঁল সাংস্কৃতিক সংগঠন ও সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার বার্ষিক নৌভ্রমণ ও বৃক্ষরোপণ ২০২৬।
আয়োজনে দুই সংগঠনের সদস্য, নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আড়িয়াল খাঁ নদীতে নৌভ্রমণের পাশাপাশি ছিল দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও কুপন পুরস্কার বিতরণ।
এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি মাদ্রাসায় বিভিন্ন মূল্যবান গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল আলম স্বাগত বক্তব্য দেন। পরে পুরো আয়োজন পরিচালনা করেন আচঁল সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা কমিটির সভাপতি আজিজুল আরফান প্রিন্স।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন সবুজ বাংলাদেশ মাদারীপুরের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান খান বাতেন ও আচঁল সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সদস্য মো. আনোয়ার হাওলাদার।
আয়োজকরা জানান, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কার্যক্রম অব্যাহত থাকবে।

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৭:০৫ অপরাহ্ণ