নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ৮:৪০ অপরাহ্ণ

বেকারত্বের জ্বালা
চন্দনা রানী
12/08/2026

আমি বেকার বলে, সমাজ বলে
আমার দ্বারা কী হবে?
আমি বেকার বলে, সমাজ বলে
বেকারত্ব ঘুচবে কবে?

আমি বেকার বলে, কতজনে
ব‍্যঙ্গ করে বলে,
আমি বেকার বলে, শুনে থাকি
একটু নীরব ছলে।

আমি বেকার বলে, হয়না চাকরি
দিতে পারিনা ঘুষ,
আমি বেকার বলে, ঘুরে বেড়াই
কাজের করিনা হুস।

আমি বেকার বলে, উচ্চ শিক্ষিত হয়ে
কী করিলাম দেশে?
আমি বেকার বলে, দিগ- দিগন্তে
ঘুরি পাগল বেশে।

আমি বেকার বলে, কত-শত প্রশ্ন
ছুড়ে আসে আমার দিকে,
আমি বেকার বলে, মগ্ন থাকি
নিজের কর্মে মনোযোগ দেই ঠিকে।

আমি বেকার বলে, সমাজ বলে
আঙুল দেখিয়ে কথা কয়,
আমি বেকার বলে, পণ করেছি
একদিন বিশ্ব করবো জয়।

বিঃদ্র=একবার শিক্ষিত বেকারেরাই বুঝে বেকারত্বের কী জ্বালা।
আমার দ্বারা আদৌ কী কিছু করা সম্ভব??🤔🤔
(রচনাকালঃ 12/08/2026 বুধবার )
রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন