ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে | বর্তমান সময়ে যেখানে সরকারী হাসপাতালগুলোতে সাপের এন্টিভেনম পাওয়া যাচ্ছে সেখানে কিছু মানুষ ওঝার ওপর ভরসা করছেন | যার ফলে ঘটছে মৃত্যুর মত ঘটনা |
জানা যায়–মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপটি কামড় দিলে রতন পাহানকে নিয়ো ওঝার শরণাপন্ন হন পরিবারের লোকজন | মধ্যরাতেই ওঝার ঝাড়ফুক সেড়ে বাসায় নিয়ে আসলে সকালে আবার লক্ষণ খারাপের দিকে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন পরিবারের লোকজন |
কর্তব্যরত চিকিৎসক রতন পাহানের অবস্থা আশঙ্কাজনক দেখলে দিনাজপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করে দেন | উপায় না পেয়ে পরিবারের লোকজন এম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিক্যাল যাওয়ার পথেই রতন পাহানের মৃত্যু হয় |

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ । ৩:৫৯ অপরাহ্ণ