পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৯:৪০ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় নদীতে গোসল করতে নেমে মো. হাবিব (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত  হাবিব ভূল্লী উপজেলার বড় বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মনাহারের ছেলে। সে শিমুলতলী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) স্কুল ছুটি শেষে বাড়িতে এসে হাবিব বন্ধুদের সঙ্গে ভূল্লী নদীর জোদ্দাপাড়া এলাকায় গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে হাবিবকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

হাবিবের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন