জুলাই গণঅভ্যুত্থান দিবসে দিনাজপুরে জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি

মাসুদুর রহমান, প্রতিনিধি দিনাজপুর
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ৫:৫৭ অপরাহ্ণ

ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দিনাজপুরে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি, দিনাজপুর জেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহীন-এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা দিনাজপুর জেলা জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত ও অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধার অবদানের কথা স্মরণ করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি, দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন পর্যায়ের জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন