দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবনিযুক্ত পরিচালকের সংবর্ধনা

মাসুদুর রহমান, প্রতিনিধি দিনাজপুর
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ৫:৫১ অপরাহ্ণ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মোঃ জাহাঙ্গীর কবিরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া), দিনাজপুর জেলা শাখা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ফারিয়ার সভাপতি মোঃ রেজওয়ানুল হক বাবু, রংপুর বিভাগীয় ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, দিনাজপুর জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুক সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ কাজী, দিনাজপুর সদর ফারিয়ার সভাপতি জোবায়েদুর রহমান, সাধারণ সম্পাদক রমজান আলী এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতিক হাসান লাবলু, ফাতেমা ইসলামসহ জেলা ও সদর ফারিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অসংখ্য সদস্য।
সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে হাসপাতালের পরিচালক ডা. মোঃ জাহাঙ্গীর কবির ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশ্যে পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত পরিচালকের সফল কর্মজীবন ও হাসপাতালের সার্বিক উন্নয়ন কামনা করেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন