একতা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১১:৩৪ অপরাহ্ণ

অরাজনৈতিক ও সামাজিক সংগঠন একতা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত  হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে কচাকাটায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

১৯ জুলাই মমিনগঞ্জ কেরামতিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসায় এই কর্মসূচির উদ্বোধন করেন একতা সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তাইজুল ইসলাম মোল্লা।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি নিবিড় ভুইঁয়া। এতে আরো উপস্থিত ছিলেন আহাম্মদ হোসেন, সুপারিনটেনডেন্ট, মমিনগঞ্জ কেরামতিয়া দ্বিমুখী দাখিল মাদরাসা, মোঃ হাছান আলী, মোঃ মাইদুল ইসলাম, মোঃ মোসলেম উদ্দিন, আমির হোসেন, আব্দুস সালামসহ ফাউন্ডেশনের  সদস্যবৃন্দ। 

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন