ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ- সভাপতি হলেন কচুয়ার কৃতিসন্তান আকাশ মিয়াজী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৯:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এর সহ- সভাপতি হলেন কচুয়ার কৃতিসন্তান মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আকাশ মিয়াজী।

গতকাল ৭  জুলাই মঙ্গলবার  কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত প্যাডে  ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি  ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে  আকাশ মিয়াজী কে সহ- সভাপতি নির্বাচিত করা হয়।

এর আগে  আকাশ মিয়াজী  ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের   সহ- সাংগঠনিক সম্পাদক ও ৫১ সদস্য আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

আওয়ামী লীগ সরকারের সময় কচুয়া থানা ও  মতিঝিল থানায় দায়ের করা  ৪ টি মামলায় মো: আকাশ মিয়াজী কে আসামী করা হয়।

২০১৫ সালে কচুয়ার সাচার এলাকা থেকে গ্রেফতার করে, চাঁদপুর কারাগারে পাঠালে বিনা বিচারে ৪০ দিন জেল খাটেন।

ফ্যাশিবাদ আন্দোলন সংগ্রামে  সক্রিয় থাকার ফলে ৪ বার হামলার শিকার হন আকাশ মিয়াজী।

বিএনপি পরিবারের সন্তান মো: আকাশ মিয়াজী
শহীদ রাষ্ট্র প্রতি জিয়াউর রহমান আদর্শ ধারণ করে জন্মস্থান কচুয়াতে  খুব ছোট বেলায় ছাত্রদলের রাজনীতি করেন।
নির্বাচনের মাধ্যমে  ১ নং হরিপুর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি
।
তার পর কচুয়া উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পরবর্তীতে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য  গ্রাম ছেড়ে ঢাকায় আসলে মহানগর দক্ষিণ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়েন পরেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ- সভাপতি মো: আকাশ মিয়াজী বলেন – শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান এর  আদর্শ ধারণ করে একজন সৎ রাজনীতিবিদ হওয়ার জন্য  সবার নিকট দোয়া কামনা করছেন

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন