ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩০ জুন ( মঙ্গলবার) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়্যাক্টস-ইন প্রজেক্ট এর আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ৭৫০ জন উপকারভোগীর মাঝে চার ধরনের চারা (আম ,পেঁয়ারা, বরই এবং লেবু ) বিতরণ করা হয়েছে | জনপ্রতি ৬ টি করে মোট ৪৫০০ টি উন্নত জাতের ফলের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে | বিতরণকালে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রিয়্যাক্টস-ইন প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার বিলকিস বেগম, সিমসন রায় অ্যাডমিন এন্ড একাউন্টস অফিসার । এই চারাগুলো ৮টি ইউনিয়নে মোট ১৮টি গ্রামে বিতরণ করা হয়। উক্ত ফলের চারাগুলো শিশুদের এবং গর্ভবতী মায়েদের দ্রুত পুষ্টির চাহিদা পূরণে অন্যতম ভূমিকা রাখবে। ওয়ার্ল্ড ভিশন পুর্বেও দেশ ও জনগনের কল্যানে অনেক কাজ করে যাচ্ছেন |

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ । ৬:২০ অপরাহ্ণ