হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লার স্তুপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬ । ৩:৩৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি;কথায় আছে হাসপাতালে গেলে রোগী সুস্থ হয়, কিন্তু সেই হাসপাতাল যদি হয় ময়লা, অপরিষ্কার অপরিচ্ছন্ন তার ময়লার ভাগার, এমনটা ২৭ই জুন শনিবার সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ঘুরে দেখা যায় যেখানে সেখানে উৎকৃষ্ট নোংরা ময়লা আবর্জনা পড়ে আছে, যার ফলে দুর্গন্ধে আরো অসুস্থ হচ্ছে রোগীরা,এই অপরিচ্ছন্ন ময়লা আবর্জনা থেকে মশা মাছির দ্বারা ছড়াতে পারে বিভিন্ন ধরনের রোগ জীবাণু। রোগীর আত্মীয় স্বজন এবং ভর্তিরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের কাছ থেকে জানা যায়, গত তিনদিন ও কেউ এই ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসেনি, যার ফলের ময়লার ভাগার জমে গেছে, সুধী মহলের প্রশ্ন এখানে কি দ্বায়িত্বরত উর্ধতন কতৃপক্ষের, অবহেলা না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মীর অবহেলা। তাই সুধী মহলের অনুরোধ উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি গোচর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিকে আধুনিক চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি ভিত্তি পদক্ষেপ গ্রহণ করেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন