মাদারগঞ্জে কালিমার পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ । ৭:৪৪ অপরাহ্ণ

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে কালিমার পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় মাদারগঞ্জ উপজেলা থেকে গাবের গ্রাম হয়ে বালিজুড়ী বাজার, জুনাইল বাজার ভায়া হাওয়ায় রোড়ে শেষ হয় পতাকা মিছিল টি । কোরআনের পতাকা মিছিলে ৭/৮ টি মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করা হয়। এ সময় মাদারগঞ্জ ইউনিক মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহফুজুল রহমান হাওলাদার, এছাড়াও মাওলানা নুরুল ইসলাম, ইমরান সহ ১২/১৪ জন উপস্থিত ছিলেন। কালিমার পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন সম্পর্কে মাওলানা মাহফুজুল রহমান হাওলাদার বলেন মাদকাসক্ত এবং বিশ্বকাপ ফুটবল খেলায় বিভিন্ন দেশের পতাকায় বাংলাদেশের মানুষ আসক্ত পড়ছে। এ থেকে নিরুৎসাহিত করার জন্য এবং কোরানের দিকে উৎসাহিত করার জন্যই মুলত আমরা কালিমার পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন করলাম।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন