রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবক নিহত’ বাড়ীতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ১০:০১ অপরাহ্ণ

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জীবিকার তাগিদে রাশিয়ায় গিয়ে মাত্র এক মাসের মাথায় নিভে গেল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের জীবন।

নিহত যুবকের নাম মাফল তিনি মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা এলাকার বানু মিয়ার ছেলে ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে গত ২৯ মে থেকে মাফল নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন কোনো খোঁজ না পাওয়ার পর আজ তার মৃত্যুর খবর আসে। জানা গেছে, সম্প্রতি একটি ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। এছাড়াও পরিবারের সদস্যরা দাবি করেছেন তাকে যুদ্ধের জন্য সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল।

এ দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে তারা জানান ।

রাশিয়ায় নিহত হওয়া যুবক মাফলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে আকাশ-বাতাস ।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন