মাদারীপুর সদর উপজেলার কুলপুদ্দি এলাকায় এক বসতবাড়ির গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইয়াছিন তাইনি বিরুদ্ধে। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ইয়াছিন তাইনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি সালিশের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলপুদ্দি এলাকার একটি বসতবাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। ভুক্তভোগী হবি তাইনি অভিযোগ, ইয়াছিন তাইনিও জোরপূর্বক তাদের বসতবাড়ির গাছ কেটে নিয়ে গেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইয়াছিন তাইনির কাছে জানতে চাওয়া হলে তিনি অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন,
”আমি আমার নিজস্ব রেকর্ডীয় জমিতে থাকা গাছ কেটেছি, অন্য কারও জায়গার গাছ কাটি নাই। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে এসেছেন। তারা জানিয়েছেন, উভয় পক্ষের সাথে কথা বলে খুব দ্রুতই একটি স্থানীয় সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান করে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৯:২৩ অপরাহ্ণ