ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় শ্রী শিবা রাণী (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৪ জুন (শনিবার) সকালে পৌরশহরের কুয়েতি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায় — সকালে কোচিং শেষে সাইকেলে করে বাড়ি ফেরার পথে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ট্রাক্টরটি তার সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও চালককে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ বারী জানান– ঘাতক ট্রাক্টর চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৮:১৭ অপরাহ্ণ