ইয়াবাসহ গৃহবধূ আটক, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ৪:১৭ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ছালেহা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বসতবাড়ির শয়নকক্ষ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে অভিযানের সময় ছালেহা আক্তারের স্বামী আব্দুস সোবাহান পালিয়ে যেতে সক্ষম হন। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন