আটোয়ারীতে চেয়ারম্যান পদে এনসিপির ব্যানারে আওয়ামী লীগ নেতারা, জনমনে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ২:১৭ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা নতুন রাজনৈতিক পরিচয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে কয়েকজন ব্যক্তি এনসিপির ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারণা চালাচ্ছেন। অভিযোগকারীদের দাবি, এসব ব্যক্তির মধ্যে অনেকে অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।
আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন— মির্জাপুর ইউনিয়নে জয়নাল উদ্দীন, তোড়েয়া ইউনিয়নে মাহামুদ শাহ, আলোয়াখোয়া ইউনিয়নে মোজাকারুল আলম কচি, রাধানগর ইউনিয়নে আবু জাহেদ, বলরামপুর ইউনিয়নে মাজেদুল ইসলাম বকুল এবং ধামোর ইউনিয়নে আবু তাহের দুলাল।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের বক্তব্য, দীর্ঘদিন বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা শুধুমাত্র দলীয় পরিচয় পরিবর্তন করে জনগণের আস্থা অর্জন করতে পারবেন না। তারা যোগ্য, সৎ, স্বচ্ছ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
তাদের মতে, দলবদল বা রাজনৈতিক পরিচয় পরিবর্তনের চেয়ে জনগণের কল্যাণে কাজ করা এবং জনস্বার্থে নিবেদিত ব্যক্তিদেরই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া উচিত।
তবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের মতামত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন