শরিফা বেগম শিউলী,রংপুর: রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশের বিরুদ্ধে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
জানা যায়,কোতোয়ালি থানার কে/চি গেট বন্ধ করে রাকিবকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী রাকিব ও তার পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তবে এ বিষয়ে কোতোয়ালি থানার সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগটি অস্বীকার করেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ৭:৩৮ পূর্বাহ্ণ