সম্পত্তি না পেয়ে মানবেতর জীবনযাপন, বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ও এতিম সন্তান

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ । ৯:৩৬ অপরাহ্ণ

দিনাজপুরের পূরবী হাসকিং মিলের স্বত্বাধিকারী মরহুম মোঃ রবিউল হাসানের স্ত্রী হুসনে আরা হাসি ও তার একমাত্র ছেলে নাফিস হাসান তামিম অভিযোগ করেছেন, তারা এখনো তাদের প্রাপ্য সম্পত্তি বুঝে পাননি।
অভিযোগে জানা যায়, স্বামীর মৃত্যুর পর হুসনে আরা হাসি অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাভাবে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। অন্যদিকে ছেলে নাফিস হাসান তামিমের তিন মাসের মাদ্রাসার বেতন বকেয়া রয়েছে এবং আর্থিক সংকটের কারণে ঈদ উপলক্ষে নতুন পোশাকও কিনতে পারেনি।
তাদের দাবি, মরহুমের চাচা মোঃ আব্দুর রহিম ও ভাই মোঃ হাসানুর হাসান ওয়ারিশ হিসেবে প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন না। এছাড়া দিনাজপুর ব্রান, খুদ ও খাদ্যশস্য আড়তদার সমিতিতে জমাকৃত নমিনীর অর্থও নাফিস হাসান তামিমকে প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ওয়ারিশ সনদ পাওয়ার জন্য পৌরসভায় যোগাযোগ করা হলেও এখনো সনদ সরবরাহ করা হয়নি বলে তারা জানান।
হুসনে আরা হাসি ও তার ছেলে নাফিস হাসান তামিম দ্রুত ওয়ারিশ সনদ প্রদান এবং প্রাপ্য সম্পত্তি ও অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন