জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঈদের দিনে মাছের খাবার দিতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোমিন আলী (২২) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারোঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন আলী রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার আজিজুর রহমানের ছেলে এবং ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি।
স্থানীয়রা জানান, ঈদুল আযহার নামাজ শেষে বন্ধুদের সঙ্গে পুকুরে মাছের খাবার দিতে যান । পরে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে সঙ্গীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ওসি জানান--এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ২:১৫ পূর্বাহ্ণ