ইরাকে মৃত মনোহারের পরিবারটির  খোঁজ নিলেন ইউএনও সুমন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৬:০৭ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি:ইরাকে সড়কদূর্ঘটনায় মৃত্যু মনোহারের পরিবারের খোঁজ খবর নিলেন ইউএনও সুমন চৌধুরী। মঙ্গলবার বেলা ২ টায় ঘুঘুমারী এলাকার খলিলের মন্ডলের ছেলে ইরাকে নিহত মনোহার আলী’র পরিবারের খোঁজ খবর নেন। কথা বলেন নিহত মনোহার আলী’র স্ত্রী সোমা আক্তার ও বাবা খলিল মন্ডলের সাথে এবং ঈদ সামগ্রী প্রদান করেন । উল্লেখ্য যে, গত শনিবার ইরাকের কূর্দিস্তানের একটি কনফেশনারী দোকান থেকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে হাওলিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় মনোহার আলী(৩৬)। একই সাথে কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাষ্টারের ছেলে বজলু রহমান (৩৮) মারা যায়।

লাশ দেশে আনার জন্য সরকারি সহযোগিতা কামনা করেন নিহতের পরিবার। সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ দেশে আনার জন্য পরিবার কে সহযোগীতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সুজন আহমেদ সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন