মাদারগঞ্জে পানিতে ডুবে ১১ বছর বয়সী শিশু’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৪:৫৮ অপরাহ্ণ

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে ১১ বছর বয়সী শিশু’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার চাইলেনী পাড়ার হাবিজুর রহমান এর ছেলে আনাস (১১) বাসার পাশেই ডোবায় গোসল করতে মাটি উত্তোলন করে ফলে গর্ত হয়। গর্তের মধ্যে গোসল করতে গিয়ে সাতার জানা না থাকায় পানিতে ডুবে মারা যায় আনাস। সে জুনাইল চাইলেনী পাড়ার হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ছিল। নিহত আনাস তারা দুই ভাই এবং এক বোন ছিলেন। তার বাবা হাবিজুর রহমান বালিজুড়ী বাজারের ইলেকট্রনিকস পণ্যের একজন ব্যবসায়ী । ছেলে আনাস এর মৃত্যুতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে পরিবারসহ আত্মীয় স্বজনরা।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাসিষ রায় জানান ঘটনাটি জানতে পারলাম ছেলেটি গোসল করতে গিয়ে সাঁতার জানা না থাকায় পানিতে ডুবে মারা যায় । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন