রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) দাবি করে ফেসবুকে একটি ভুয়া কভার ফটো তৈরি ও প্রচার করার অভিযোগে রাণীশংকৈল পৌরসভার এক যুবককে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ | আটক যুবক শাহিন(১৮) রংপুরিয়া মার্কেট এলাকার আলিমুদ্দিনের ছেলে | থানা পুলিশের একটি চৌকস দল তাকে আটক করে | যার নেতৃত্ব দেন এস আই রহমতুল্লাহ রনি |জানা গেছে — জিজ্ঞাসাবাদের জন্য যুবককে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ |

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ২:৩৯ অপরাহ্ণ