মাদারগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৬:৩৪ পূর্বাহ্ণ

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-১৪ । রোববার দুপুরে মাদারগঞ্জ টু জামথল রোড়ের ফেলুর মোড় এলাকা থেকে দুই মাদককারবারীকে আটক করে র‍্যাব-১৪ টিমের সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা। তাদের কাছ থেকে ৪শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়’ যার মূল্য ৪০ লাখ টাকা।

আটককৃতরা হলেন
রাজশাহী পবা উপজেলার বাগধানী এলাকার জহির উদ্দিনের ছেলে তাইজুল ইসলাম (৫৫) ও মতুরা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আল আমিন (২৪) কে র‍্যাব-১৪ টিমের সিপিসি-১ জামালপুর ক্যাম্প।

ওসি জানান গোপন সংবাদের র‍্যাব-১৪ টিমের সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা মাদারগঞ্জের জামথল রোড়ে ফেলুর মোড় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে তারা থানায় হস্তান্তর করে এবং নিয়মিত মামলায় আসামীদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন