পাওনা টাকা নিয়ে বিরোধ মাদারীপুরে গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ ‎​

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬ । ১১:০৭ অপরাহ্ণ

মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পশ্চিম টুবিয়া এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রোকসানা (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের ইমারত শ্রমিক এমদাদ ফকিরের স্ত্রী। বর্তমানে তিনি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১৫ মে (শুক্রবার) আনুমানিক দুপুর ১২টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে রবিউল, মুক্তা, হাওয়া ও নুরুজ্জামানসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এমদাদ ফকিরের বাড়ির সামনে আসেন। অভিযোগ রয়েছে, এ সময় রবিউল ওরফে জয় নামের এক ব্যক্তি অন্যদের মারধরের নির্দেশ দেন। এরপরই অভিযুক্তরা গৃহবধূ রোকসানাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে তিনি দৌড়ে পাশের চকে (মাঠে) গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

‎​বিরোধের কারণ

‎​ভুক্তভোগী রোকসানা জানান, তার স্বামী এমদাদ ফকির একজন পেশাদার ইমারত শ্রমিক। তিনি ইতালি প্রবাসী শাহজালালের একটি ভবনের দোতলা নির্মাণের চুক্তিভিত্তিক কাজ নেন। বর্তমানে ভবনটিতে শাহজালালের ভাই রবিউল বসবাস করছেন। চুক্তি অনুযায়ী ভবনের একতলা ও দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হলেও রবিউল ও তার পরিবার শ্রমিকদের ন্যায্য পাওনা টাকা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে টালবাহানা ও ঘুরাতে থাকেন।

‎​একজন খেটে খাওয়া শ্রমিকের ন্যায্য পাওনা টাকা নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদ করায় তারা আমার ওপর এই বর্বর হামলা চালিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

‎ রোকসানা (ভুক্তভোগী গৃহবধূ)

‎​ভুক্তভোগী পরিবারটি জানায়, এই হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন